ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দ্বিতীয় দিনে উদ্ধার অভিযান শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বনানীতে আগুন লাগা বহুতল ভবন এফআর টাওয়ারে আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে আগুন লাগার টানা ছয় ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও উদ্ধার কাজ অসমাপ্ত থেকে যায়। ভয়াবহ ওই আগুনে গতকালই এক শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত: ১৯ জনের হয়।

শ্বাসরুদ্ধকর প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট। অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ, বিমানবাহিনী ও পুলিশ। আগুন নিয়ন্ত্রণে এলেও আজ শুক্রবার দ্বিতীয় দিনে আবারও বনানীর এফআর টাওয়ারে উদ্ধার ও সার্চ অপারেশন শুরু করা হয়েছে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা শতাধিক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করেছেন সেনা, নৌ, বিমান এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। উদ্ধার হওয়া অন্তত ৭০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, ইউনাইটেড, এ্যাপোলোসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দ্বিতীয় দিনে উদ্ধার অভিযান শুরু

আপডেট টাইম : ১২:১৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯