ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আগুনে নিহত ১৮ লাশ স্বজনদের কাছে হস্তান্তর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
  • ৩১৯ বার

???????-????-??????-??????-????-??

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুনে পুড়ে নিহত ১৮ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া শ্রীলঙ্কার নাগরিক নিরস ডি কে রাজের মৃতদেহ হস্তান্তর হয়নি।

আজ শুক্রবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বনানী থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে থাকা এই লাশগুলো হস্তান্তর করা হয়েছে।

যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে—গাজীপুরের মো. মির্জা আতিকুর রহমান (৩৫), পাবনার আমির হোসেন রাব্বী (২৯) , কুষ্টিয়ার মো. ইখতিয়ার হোসেন (৩২), রাজধানীর খিলখেতের শেখ জারিন তাসমিম বৃষ্টি (২৫), লালমনিরহাটের আনজির আবির (২৪), মিরপুরের মো. মনজুর হাসান (৫০), নারায়ণগঞ্জের মো. ফজলে রাব্বী (৩৫), আব্দুল্লাহ আল ফারুক ও রুমকি আক্তার, আহমেদ জাফর।

মোট ১৯টি লাশের মধ্যে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শ্রীলংকার নাগরিক নিরস ডি কে রাজ নামে একজন ছাড়া, বাকি সবার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে আগুন লাগার পর সম্মিলিত সামরিক হাসপাতালে ৫ জন, কুর্মিটোলায় ৭ জন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৭ জনের লাশ নেওয়া হয়। পরবর্তীতে আরও দুই জনের লাশ অপর দুটি হাসপাতাল থেকে ঢামেকে আনা হয়।

ঢামেক হাসপাতাল মর্গে থাকা মোট ১০টি লাশের মধ্যে একটির ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের অনুরোধে বাকি ৯ জনের ময়নাতদন্ত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আগুনে নিহত ১৮ লাশ স্বজনদের কাছে হস্তান্তর

আপডেট টাইম : ১১:৫৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯