ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নিহত ৩, আহত বহু, উদ্ধারকাজ চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আগুনের ঘটনায় তাৎক্ষণিক খবরে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। তবে দায়িত্বশীল কেউ এ খবর নিশ্চিত করেনি। প্রত্যক্ষদর্শী আরও জানান, একজন দড়ি দিয়ে নামার সময় ঠিকমতো ধরতে না পারায় অনেক ওপর থেকেই সরাসরি মাটিতে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।

এই ঘটনায় আরও অনেক মানুষ আহত হয়েছেন। এছাড়া ভবনের ভেতর এখনও আটকা আছেন অনেকে। তারা ভেতর থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন। ভবনটির ভেতর থেকে পাঠানো এক ভিডিও ফুটেজে দেখা যায় এক নারী বলছিলেন, সিঁড়ি না পাঠালে মারা যাবো, দ্রুত সিঁড়ি পাঠান। আমরা নিঃশ্বাস নিতে পারছি না।

সর্বশেষ উদ্ধার অভিযানে জানা গেছে, ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট এই মুহূর্তে আগুন নেভানো এবং উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধারে ব্যবহার করা হচ্ছে বেশ কয়েকটি সিঁড়ি।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। আগুন লাগার পর এফআর টাওয়ার ও পাশের বিল্ডিংগুলো থেকে নামতে গিয়ে অনেকেই আহত হন। এছাড়া অনেকে বিল্ডিং থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিহত ৩, আহত বহু, উদ্ধারকাজ চলছে

আপডেট টাইম : ০৫:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯