ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন: ৪০ দলকে ইসির চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • ৪০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ৪০টি নিবন্ধিত দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (২৭ মার্চ) ইসির উপসচিব মো: আব্দুল হালিম খান স্বাক্ষরিত চিঠি সকল দলের সভাপতির কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন। এ কারণে নিবন্ধিত দলের ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির নাম ৭ কার্যদিবসের মধ্যে ইসিকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

এ সিটিতে ঘোষিত তফসিল অনুযায়ী, মেয়র ও কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ৮ এপ্রিল; মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল। ভোট হবে ৫ মে।

এদিকে নির্বাচন কমিশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার সকল প্রচার সমগ্রী ৭ এপ্রিলের মধ্যে সরানোর নির্দেশ দিয়েছে। ইসির উপসচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেডকোয়াটার ও রিটানিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

জানা যায়, নির্বাচন উপলক্ষ্যে এ বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহ সিটি করপোরেশনকে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করে সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়নের পুরোটা এবং খাগডহর, চরঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়া ইউনিয়নের আংশিক এলাকাকে ময়মনসিংহ পৌরসভায় অন্তর্ভুক্ত করে এই সিটি করপোরেশনের এলাকা নির্ধারণ করা হয়। নতুন এই সিটি করপোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার। এই সিটি করপোরেশনের মোট জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন: ৪০ দলকে ইসির চিঠি

আপডেট টাইম : ১০:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯