হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর প্রগতি স্বরণীতে বিইউপির শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীকে বাসচাপায় হত্যা মামলায় সুপ্রভাত বাস চালকের সহকারীকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর) পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, দুর্ঘটনার সময় চালকের সহকারী বাসটি চালাচ্ছিলেন।
গতকাল মঙ্গলবার চাঁদপুরের শাহরাস্তি থানার একটি ইটভাটা থেকে সুপ্রভাত পরিবহনের আবরারকে চাপা দেওয়া বাসের কন্ডাক্টর ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করে ডিবি। ইয়াসিনের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বুধবার সকাল ৭টায় রাজধানীর মধ্য বাড্ডা এলাকা থেকে চালকের সহকারী ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।
দুপুর ১২টায় কারওয়ান বাজারে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) আবদুল বাতেন।
আবদুল বাতেন বলেন, সিনথিয়া সুলতানা মুক্তাকে চাপা দেওয়ার পর সুপ্রভাত বাসের যাত্রীরা চালক সিরাজুলকে আটক করে ট্রাফিক পুলিশের কাছে দেয়। এ সময় বাসের কন্ডাকটর ইয়াসিন আরাফাত বাসের মালিককে ঘটনা সম্পর্কে জানান।
তিনি মালিককে বলেন, উত্তজিত জনতা বাসটি জ্বালিয়ে দিতে পারে। এ কথা শুনে মালিক ইয়াসিন আরাফাতকে দ্রুত ঘটনাস্থল থেকে বাস চালিয়ে পালিয়ে যাওয়ার কথা বলেন। এরপর বাসটি নিয়ে বেপরোয়া গতিতে পালিয়ে যেতে থাকে ইয়াসিন। এ সময় বাসটি আবরারকে চাপা দেয়।
আবদুল বাতেন বলেন, ‘ইয়াসিনকে আদালতে হস্তান্তর করা হয়েছে। সেখানে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার পর আমরা জড়িত ব্যক্তিদের নামে এক মাসের কম সময়ের মধ্যে অভিযোগপত্র দেব।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ সকাল ৭টায় প্রগতি সরণিতে বসুন্ধরা আবাসিক এলাকার গেটের সামনে বাসচাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী। এরপরই রাস্তায় নেমে বিক্ষোভ ও অবরোধ করে শিক্ষার্থীা।
Reporter Name 























