ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বাঙালিদের দাবিয়ে রাখা যাবে না: জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫
  • ৫১৫ বার

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘বাঙালি এক হয়ে এগোলে তাদের দাবিয়ে রাখার চেষ্টা অতীতেও সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।’

মঙ্গলবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘লেটস টক’ নামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জয় বলেন, ‘ষড়যন্ত্র মোকাবিলা করে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার জানে।’

অনুষ্ঠানে তরুণদের নানান প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী পুত্র। সরকারের অর্জনের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে এক তরুণের প্রশ্নের জবাবে জয় বলেন, ‘হ্যাঁ, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র চলছে। একাত্তরের আগে থেকে ষড়যন্ত্র ছিল। ২০০৮ এরপর থেকেও ষড়যন্ত্র চলছে। একের পর এক চেষ্টা চলছে।’

ষড়যন্ত্র মোকাবেলার ক্ষমতা নিজেদের রয়েছে জানিয়ে জয় বলেন, ‘আমরা ষড়যন্ত্র মোকাবেলা করতে জানি। বাঙালি জাতি যখন একসাথে আগায় কেউ আমাদের দাবিয়ে রাখতে পারেনি। একাত্তরে চেষ্টা করেছিল। একাত্তরে অনেক শক্তিশালী দেশ চেষ্টা করেছিল আমাদের স্বাধীনতা ঠেকাতে, পারেনি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বাঙালিদের দাবিয়ে রাখা যাবে না: জয়

আপডেট টাইম : ১০:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫