ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিশ্বের সবচে’ উঁচু ভবনে ভেসে উঠল বাংলাদেশের পতাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতা দিবস স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন হলো বাংলাদেশের লাল-সবুজের পতাকার আদলে আলোক সজ্জা।

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত সাত লাখ বাংলাদেশির দীর্ঘ প্রতীক্ষার ফসল এটি। ২৬ মার্চ দুবাইয়ে অবস্থিত এই ভবনে লাল সবুজের পতাকার দেখা মিলে স্থানীয় সময় রাত ৯ টা ৪০ মিনিটে। ২৫ সেকেন্ড স্থায়ী ছিল এই আলোক সজ্জা।

এদিকে দুই হাজার ৭১৬ ফুট উচ্চতার এই ভবনটি বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। ১৬৯ তলাবিশিষ্ট ভবনটি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহইয়ানের নামে নামকরণ করা হয়েছে।

বুর্জ খলিফায় বিভিন্ন দেশের জাতীয় দিবস ও গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে আলোকসজ্জার মাধ্যমে একাত্মতা পোষণ করা হয়। আবার কখনো বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠান নিজ উদ্যোগে এমন আয়োজন করে থাকে।

এদিকে প্রথমবারের মতো লাল সবুজের রঙ মাখলো বিশ্বের এই উঁচু ভবন। এ সময় আলোকসজ্জা দেখতে আসা প্রবাসীরা উল্লাসে মেতে উঠেন। বাংলাদেশ চিৎকারে দুবাই প্রকম্পিত হয়। এখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা আরব আমিরাতের সরকারকে ধন্যবাদ জানান।

বিশেষ করে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের প্রশংসা করে বলেন, ‘‌বাংলাদেশের প্রতি তিনি যে সম্মান দেখালেন তাতে প্রবাসীরা মুগ্ধ ও কৃতজ্ঞ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিশ্বের সবচে’ উঁচু ভবনে ভেসে উঠল বাংলাদেশের পতাকা

আপডেট টাইম : ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯