ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোরদের ডিসপ্লেতে মুগ্ধ প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ শিশু কিশোরদের ‘মনোমুগ্ধকর ডিসপ্লে’দেখে মুগ্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু-কিশোর সংগঠনের ‘মনোমুগ্ধকর ডিসপ্লে’ প্রদর্শন করা হয়। প্রতিটি ডিসপ্লে দেখে প্রধানমন্ত্রী হেসেছেন, আনন্দিত হয়েছেন এবং উল্লাস প্রকাশ করে হাত তালি দিয়েছেন।

দুই ঘণ্টা ১০ মিনিট স্টেডিয়ামে অবস্থান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টায় তিনি স্টেডিয়ামে প্রবেশ করেন এবং ১০টা ১০ মিনিটে তিনি বেরিয়ে যান। এ সময় তিনি শিশু কিশোর সমাবেশের উদ্বোধন করেন, বক্তব্য দেন এবং দীর্ঘ সময় বসে ডিসপ্লে দেখেন।

প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এ তিন ক্যাটাগরিতে বিজয়ী ৯০ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণের পর সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু-কিশোর সংগঠন মনোজ্ঞ কুচকাওয়াজ পরিবেশন করে।

কুচকাওয়াজের পর শিশু-কিশোর সমাবেশে এবারের থিম সং ‘নোঙর তোল তোল সময় যে হলো হলো’ গানটি পরিবেশন করা হয়। গানটির সুরের দোলায় স্টেডিয়াম মাঠ অতিক্রম করে দৃষ্টিনন্দন নৌকা। নৌকার পেছনে বর্ণাঢ্য গাড়ি বহরের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন-অগ্রগতি তুলে ধরা হয়।

এর আগে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। শিশু-কিশোর সমাবেশের সবচেয়ে আকর্ষণীয় পরিবেশনা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু-কিশোর সংগঠনের ‘মনোমুগ্ধকর ডিসপ্লে’। সব শেষে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে লেখা গানের সমবেত পরিবেশনা ‘চলো এগিয়ে যাব, বাধা মানি না’ এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোরদের ডিসপ্লেতে মুগ্ধ প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯