ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

সেনা ও ত্রাণ নিয়ে ভেনেজুয়েলায় রুশ বিমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯
  • ৪৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ পঁয়ত্রিশ হাজার টন জরুরি সাহায্য এবং একজন কমান্ডারের নেতৃত্বে ১০০ সেনা নিয়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে রাশিয়ান দুটি বিমান অবতরণ করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, ভেনিজুয়েলার জনগণের জন্য এসব পাঠানো ত্রাণ পাঠিয়েছে রাশিয়া।

খবরে বলা হয়েছে, ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির পদস্থ সামরিক কর্মকর্তারা রাশিয়ার ত্রাণবহরকে স্বাগত জানিয়েছেন।

তবে এই ত্রাণবহরে কী কী দ্রব্য রয়েছে, কিংবা এই বহরে কেন সেনাসদস্য পাঠানো হয়েছে সে সম্পর্কে ভেনিজুয়েলার গণমাধ্যমের খবরে কোনো ইঙ্গিত দেয়া হয়নি।

এর আগে রাশিয়া ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে দেশটিতে হস্তক্ষেপের ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছিল।

দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা জুয়ান গুইদো সম্প্রতি দাবি করেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আর কোনো পৃষ্ঠপোষক নেই। তার ওই বক্তব্যের পর রাশিয়া ভেনিজুয়েলায় সেনা সদস্যসহ দুটি বিমান পাঠালো।

চলতি বছরের শুরুতে নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পরই চলমান রাজনৈতিক সংকট শুরু হয়। এর কয়েক দিনের মাথায় নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন গুইদো। তার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে স্বীকৃতি দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

সেনা ও ত্রাণ নিয়ে ভেনেজুয়েলায় রুশ বিমান

আপডেট টাইম : ০৮:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯