ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

পরীক্ষায় ফেল করায় ৮ জনকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১৭

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ৯৪ বার

পরীক্ষার ফলাফল খারাপ করায় আটজনকে ছুরি মেরে হত্যা করেছেন চীনের এক শিক্ষার্থী। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও ১৭ জন।

হামলার পর হতাহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসু’র ইশিং শহরের উশি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে এই ভয়ানক ঘটনা ঘটে।

বার্তাসংস্থা এএফপিকে ইশিং পুলিশ জানিয়েছে, হামলাকারী উশি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্ট অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। ২১ বছর বয়সের এই তরুণ পরীক্ষায় ফলাফল খারাপ করায় উত্তেজিত হয়ে এই হামলা চালিয়েছেন।

এক পুলিশ কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানটির সম্মান কোর্সের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ওই তরুণ। এ কারণে তিনি খুব হতাশ ও ক্ষুব্ধ ছিলেন। বর্তমানে ওই তরুণ পুলিশের হেফাজতে রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ক্ষোভের কারণেই ক্যাম্পাসে গিয়ে হামলা চালিয়েছেন তিনি।’

সম্প্রতি চীনে ছুরি হামলার ঘটনা বাড়ছে। গত অক্টোবরে চীনের বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত সাংহাইয়ের একটি সুপার মার্কেটে ছুরি হামলা চালিয়েছিলেন এক ব্যক্তি। এতে তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত

পরীক্ষায় ফেল করায় ৮ জনকে ছুরিকাঘাতে হত্যা, আহত ১৭

আপডেট টাইম : ১০:৩৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪