ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাশিয়ার গভীরে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি পেল ইউক্রেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • ১১৬ বার

যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। এতে করে ইউক্রেন-রাশিয়া সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। হোয়াইট হাউসের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এর আগে মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেননি জো বাইডেন। কিন্তু নিজের প্রেসিডেন্সি আমলের শেষ সময়ে এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন বাইডেন।

কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যেন নিজেদের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালাতে পারেন।

ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েকদিন আগে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করে রাশিয়া। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হলো।

আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার গভীরে দূরপাল্লার মিসাইল ব্যবহার করে হামলা চালানো হবে বলে জানিয়েছে সূত্র। তবে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি।

সূত্র বলছে, রাশিয়ার ভূখণ্ডের গভীরে প্রথম হামলা সম্ভবত এটিএসিএমএস রকেট দিয়ে চালানো হবে। এসব রকেট ১৯০ মাইল (৩০৬ কিলোমিটার) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

তবে রাশিয়ার গভীরে হামলা চালালে যুদ্ধের গতিবেগ বদলে যাবে- এমন আশা করেন না খোদ মার্কিনিরাই। কিন্তু যেহেতু এখন যুদ্ধবিরতির একটি আলোচনা চলছে। তাই কিছুটা শক্ত অবস্থানে থেকে যেন ইউক্রেন আলোচনার টেবিলে যেতে পারে সেজন্য যুক্তরাষ্ট্র এই অনুমতি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতা গ্রহণের পর ইউক্রেনকে দেওয়া এই অনুমতি আবারও বাতিল করা হতে পারে কিনা সেটি স্পষ্ট নয়। তবে ট্রাম্প বলেছেন, তিনি সবার আগে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাশিয়ার গভীরে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি পেল ইউক্রেন

আপডেট টাইম : ১১:৩৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪