ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অষ্টগ্রামে উপজেলা জেমস চেয়ারম্যান পুনর্নির্বাচিত, মানিক ও রত্না ভাইস চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে আবারও শহীদুল ইসলাম জেমস উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রোববার (২৪ মার্চ) অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হয়েছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মানিক কুমার দেব পুনর্নির্বাচিত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. লতিফা হক রত্না নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে শহীদুল ইসলাম জেমস ২৪ হাজার ৪৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমেদ কমল মিয়া (ঘোড়া) পেয়েছেন ২১ হাজার ২৮৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মানিক কুমার দেব ১৮ হাজার ৯৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে আল আমিন ১৪ হাজার ১৫৮ ভোট পান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মোছা. লতিফা হক রত্না ২৯ হাজার ২৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকে মোছা. শেলি আক্তার ১৬ হাজার ৬ ভোট পান।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. সালাহউদ্দিন জানান, রোববার (২৪ মার্চ) শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনের প্রাপ্ত ভোটের ফলাফল অনুযায়ী শহীদুল ইসলাম জেমসকে চেয়ারম্যান (নৌকা), মানিক কুমার দেবকে ভাইস চেয়ারম্যান (তালা) ও মোছা. লতিফা হক রত্নাকে মহিলা ভাইস চেয়ারম্যান (ফুটবল) হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অষ্টগ্রামে উপজেলা জেমস চেয়ারম্যান পুনর্নির্বাচিত, মানিক ও রত্না ভাইস চেয়ারম্যান

আপডেট টাইম : ০৪:০২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯