ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১ এপ্রিল ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯
  • ৩৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ১ এপ্রিল ভারত ও বাংলাদেশের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক  অনুষ্ঠিত হবে। এতে এই দুই প্রতিবেশী দেশের মধ্যকার আন্তঃসীমান্ত নিরাপত্তা, সীমান্তে পাচার ও সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে ৭ম বৈঠকে দুদেশের পক্ষে নেতৃত্ব দিবেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। ভারতে বাংলাদেশ হাই কমিশন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বৈঠকে যোগ দিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিন দিনের সরকারি সফরে আগামী ৩১ মার্চ নয়াদিল্লিতে পৌঁছাবেন। তিনি ২ এপ্রিল ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। এরআগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের ৬তম বৈঠক গত বছরের অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সেসময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বাংলাদেশ সফরে এসেছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অন্য আরেটি সূত্র জানিয়েছে, ১১ এপ্রিল থেকে ভারতের সাধারণ নির্বাচন শুরুর আগের এই বৈঠকে তারা বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ, তাদের প্রত্যাবর্তন, ভিসা ইস্যুর ক্ষেত্রে সীমাবদ্ধতা (জরুরি প্রয়োজন ব্যতীত) এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।

ভারতের লোকসভার ৫৪৩ আসনের ওই নির্বাচন ১১ এপ্রিল থেকে ৭ দফায় অনুষ্ঠিত হয়ে ১৯ মে শেষ হবে। এবং নির্বাচনের ফলাফল ২৩ মে ঘোষণা করা হবে।

সূত্র :  বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১ এপ্রিল ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের বৈঠক

আপডেট টাইম : ১২:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯