ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কিশোরগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মামুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাপ পিরিচ প্রতীকে মামুন আল মাসুদ খান। রোববার (২৪ মার্চ) অনুষ্ঠিত কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন (নৌকা) কে হারিয়ে মামুন আল মাসুদ খান চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

মোট ১১০টি ভোটকেন্দ্রের সব ক’টির ফলাফল পাওয়ার পর রাতে কালেক্টরেট সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

কাপ-পিরিচ প্রতীক নিয়ে মামুন আল মাসুদ খান ৪০ হাজার ৮৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন (নৌকা) পেয়েছেন ২৩ হাজার ৯৯৩ ভোট।

কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন পাঁচজন। তারা হলেন, আওয়ামী লীগ প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন (নৌকা), এনপিপি প্রার্থী মো. সুমন মিয়া (আম), আওয়ামী লীগের বিদ্রোহী সদর উপজেলার বর্তমান ভাইসচেয়ারম্যান মামুন আল মাসুদ খান (কাপ-পিরিচ) এবং দুই স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলার বর্তমান মহিলা ভাইসচেয়ারম্যান কামরুন নাহার লুনা (দোয়াত-কলম) ও বিএনপি চেয়ারপার্সনের তথ্য ও গবেষণা সেলের সাবেক কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ সেলু (আনারস)।

অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী কামরুন নাহার লুনা (দোয়াত-কলম) পেয়েছেন ১৬ হাজার ২০০ ভোট ও সালাহ উদ্দিন আহমেদ সেলু (আনারস) পেয়েছেন ১ হাজার ২৫৫ ভোট এবংএনপিপি প্রার্থী মো. সুমন মিয়া (আম) পেয়েছেন ৪১৫ ভোট।

কিশোরগঞ্জ সদর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ৯৯০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৩৬৩ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৬ হাজার ৬২৭ জন।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কিশোরগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মামুন

আপডেট টাইম : ১২:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯