ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিমানের ধ্বংসাবশেষের থেকে মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের তুরাঙ্গি এলাকায় যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্তে অন্তত দু’জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শনিবার রাতে কাইমানাওয়া রেঞ্জের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

পরে রোববার সকালের দিকে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। বিমান বিধ্বস্তের এ ঘটনায় দু’জন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির পুলিশের জ্যেষ্ঠ সার্জেন্ট টনি জিরিসেন রোববার সকাল সাড়ে ১১টার দিকে বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার রাতে এবং রোববার সকালের দিকে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়।

দেশটির উদ্ধার সমন্বয় দফতরের একজন মুখপাত্র বলেছেন, বিমানটি পাওয়া গেছে এবং পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন। বিমানটি সর্বশেষ অবস্থান ছিল তুরাঙ্গির ২৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের কাইমানাওয়া রেঞ্জের আকাশে।

রোববার সকালের দিকে পুলিশ একটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু আবহাওয়া পরিস্থিতি অনুকূলে না থাকায় প্রথমে উদ্ধার তৎপরতা চালানো না গেলেও পরবর্তীতে বিমানটির খোঁজ পায় পুলিশ।

দেশটির স্থানীয় বিমান সেবাদানকারী প্রতিষ্ঠান আর্ডমোর ফ্লাইং স্কুলের ডায়ামন্ড ডিএ-৪২ বিমানটি রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় শনিবার রাত সাড়ে ১০টার দিকে। পুলিশের কাছে বিমানের সঙ্গে রাডারের যোগাযোগবিচ্ছিন্ন হওয়ার খবর আসে রাত সাড়ে ১১টায়।

দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটিতে অভিজ্ঞ দুই পাইলট ছিলেন। তারা দু’জনই মারা গেছেন। তবে বিমানটিতে দুই পাইলট ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিমানের ধ্বংসাবশেষের থেকে মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৪:০১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯