ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দেশটাকে ভালবেসে অর্পিত দায়িত্বটা পালন করুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষকদের উদ্যেশ্যে বলেছেন, রূপকল্প ৪১ বাস্তবায়নে আমাদের আর রক্ত দিতে হচ্ছে না, যেমনটা মুক্তিযুদ্ধে আমাদের বীর সেনানীরা দিয়েছেন। শুধু একটু দেশটাকে ভালবাসেন। নিজের উপর অর্পিত দায়িত্বটা ঠিকভাবে পালন করেন।

আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির আয়োজনে কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ মূল্য, রক্ত দিয়ে অর্জিত আমাদের দেশের এই স্বাধীনতা। ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে আমাদের এই স্বাধীনতার জন্য। শহীদেরা স্বপ্ন দেখেছিলেন একটি উন্নত ও সমৃদ্ব জাতির। শেখ হাসিনার সরকার সেই উন্নত দেশ গড়ার লক্ষে রূপকল্প ৪১ বাস্তবায়নে কাজ করছে।

দেশের প্রায় সব সেক্টরে ব্যপক উন্নয়ন চলছে। আমাদের সব উন্নয়নই ব্যর্থ হয়ে যাবে যদি আমরা আমাদের সন্তানদের মানসম্মত শিক্ষা না দিতে পারি। কারণ, শিক্ষা হল সব কিছুর মূল। এই বিষয়ে শিক্ষকদের ভুকিকাই মুখ্য।’

তিনি বলেন, ‘অনেক সময় লক্ষ্য করা যায় শিক্ষকরা তাদের কাছে শিক্ষার্থীরা প্রাইভেট না পরলে অথবা কোচিং না করলে ফেল করিয়ে দেন যা খুবই অনৈতিক। আমাদেরকে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।’

কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি চৌধুরী খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ আনোয়ার হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র মো. জাহাঙ্গীর আলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দেশটাকে ভালবেসে অর্পিত দায়িত্বটা পালন করুন

আপডেট টাইম : ০৭:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯