ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বরিশালে দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৫ জন নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯
  • ৪০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বরিশালে বাস ও মাহিন্দ্রের (ডিজেলচালিত থ্রি হুইলার) সংঘর্ষে এক শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হন আরো চারজন। আহতদের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল বানারীপাড়া সড়কের তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শিক্ষার্থী শিলা হালদার, সোহেল, খোকন ও মানিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিন্দ্রটি বরিশাল থেকে বানারীপারার দিকে যাচ্ছিল, অপরদিকে দুর্জয় পরিবহনের একটি বাসটি বানারীপাড়া থেকে বরিশালের দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে দুটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আহতদের হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান, অপর তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিএমপির এয়ারপোর্ট থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান, নিহতদের মধ্যে শিলা হালদার বরিশাল বিএম কলেজের মাস্টার্সের প্রথম বর্ষের গণিত বিভাগের শির্ক্ষাথী। এছাড়া নিহতদের মধ্যে মাহিন্দ্রের ড্রাইভার সোহেল, যাত্রী খোকন ও মানিকের পরিচয় পাওয়া গেছে। অপর নিহত নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বরিশালে দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ৫ জন নিহত

আপডেট টাইম : ০৪:৫৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯