হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ২৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে।
পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, আটকদের কাছ থেকে ২০৪৫টি ইয়াবা, ১০৮০ পুরিয়া হেরোইন, কিছু গাঁজা, দেশি মদ ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 
























