ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৩ দিন রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যেতে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
  • ৩৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ তৃতীয় ধাপের উপজেলা ভোটকে সামনে রেখে রোহিঙ্গাদের তিনদিন ক্যাম্পের বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩-২৫ মার্চ রোহিঙ্গারা যেন ক্যাম্পের চৌহদ্দির বাইরে যেতে না পারে সে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে ইসি।

জননিরাপত্তা বিভাগে পাঠানো চিঠির অনুলিপি পররাষ্ট্র সচিব, পুলিশের মহা পরিদর্শক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।

কক্সবাজারের এসব উপজেলায় ভোটকে কেন্দ্র করে রোহিঙ্গারা যেন ক্যাম্পের বাইরে যেতে না পারেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছে ইসির উপ সচিব মো. আতিয়ার রহমান।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদেরকে যেন নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ব্যবহার করতে না পারে বা তারা যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে অথবা কোনো দুষ্কৃতকারী তাদেরকে ব্যবহার করতে না পারে সেজন্য বিশেষ দৃষ্টি রাখা প্রয়োজন।

এছাড়া এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরও গাড়ি নিয়ে এ তিনদিন রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে খাদ্য, ত্রাণ ও জরুরি স্বাস্থ্য সেবা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ইসির এ নির্দেশনা শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছেছে বলে জানা গেছে। চিঠিতে ২৩ মার্চ সন্ধ্যা ৭টা থেকে ২৫ মার্চ সকাল ৮টা পর্যন্ত ক্যাম্পের চৌহদ্দি থেকে বের হতে না পারবে না এবং ওই সময় তারা অন্য কোথাও যেতে পারবেন না বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী রোববার তৃতীয় ধাপে শতাধিক উপজেলায় ভোট হওয়ার কথা রয়েছে। তার মধ্যে কক্সবাজারের পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, রামু, উখিয়া এবং টেকনাফ উপজেলাও রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৩ দিন রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যেতে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১১:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯