ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নরসিংদীতে আওয়ামী লীগের দু’গ্রুপে গোলাগুলি, নিহত ২

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ নরসিংদীর রায়পুরায় দুর্গম চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। গতকাল সকালে মির্জারচর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জাকির হাসান সংঘর্ষের ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন। নিহতরা হলেন-একই ইউনিয়নের বালুচর গ্রামের কাউনিয়া মিয়ার ছেলে ইকবাল (৩২) ও মির্জারচর মধ্যপাড়া এলাকার সৈকত মিয়ার ছেলে আমান উল্লাহ (৩১)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মির্জারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিজয়ী চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাফর ইকবাল মানিক ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা ফারুকুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আগেও দুই পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে হতাহতের ঘটনার পর ইউপি চেয়ারম্যান মানিকের সমর্থকরা এলাকা ছাড়া ছিল। তিনদিন আগে এলাকা ছাড়া লোকজন এলাকায় ফিরে যায়।

গতকাল মঙ্গলবার সকালে ফারুকুল ইসলামের সমর্থকরা মানিকের সমর্থকদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে ৭ জন গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাদের নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এদিকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে। তবে এলাকায় থমথমের অবস্থা বিরাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নরসিংদীতে আওয়ামী লীগের দু’গ্রুপে গোলাগুলি, নিহত ২

আপডেট টাইম : ০৬:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯