ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জেনে নিন পাতিলেবুর কয়েকটি আশ্চর্য ব্যবহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১২:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ রান্নাঘরে শুধু রান্নাই নয়, আরও হাজার রকমের কাজ থাকে! যাঁরা নিয়মিত রান্নাঘরের দায়িত্ব সামলান একমাত্র তাঁরাই জানেন রান্না করা ছাড়াও আরও কত রকমের টুকুটাকি কাজ থাকে বাড়ির ওই এক চিলতে জায়গায়। যেমন, রান্নাঘর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটাও একটা অত্যন্ত জরুরি কাজ। কারণ, রান্নাঘর অপরিচ্ছন্ন থাকলে তার থেকে রোগ-জীবানু ছড়াতে পারে খাবার-দাবারেও।

রান্নাঘর পরিষ্কার রাখতে বাজার চলতি নানা রকম সামগ্রী আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এ কথা হয়তো আমরা অনেকেই জানি না যে, প্রায় সব রান্নাঘরেই থাকে এমন একটি জিনিস যা রান্নাঘর পরিচ্ছন্ন রাখতে অত্যন্ত কার্যকর! বুঝতে পারছেন না? উত্তরটা হল পাতিলেবু। আসুন রান্নাঘর পরিচ্ছন্ন রাখতে পাতিলেবুর কয়েকটি আশ্চর্য ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাক:-

*বাসনপত্র চকচকে রাখতে পাতিলেবু অপরিহার্য। বিশেষ করে তামা বা রূপোর বাসন চকচকে করতে পাতিলেবু অত্যন্ত কার্যকর! বাসনে সারা রাত লেবুর রস মাখিয়ে রাখে দিন। পরদিন সকালে ধুয়ে ফেলুন। দেখবেন বাসনপত্র নতুনের মতো চকচক করছে!

*শাক-সবজি কাটার পর কাটার বোর্ড বা চপিং বোর্ড সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটা খুব জরুরি। চপিং বোর্ড বা কাটিং বোর্ডের উপরে পাতিলেবুর রস ছড়িয়ে একটা কাপড় দিয়ে কিছু ক্ষণ ঘষে বোর্ডে লেগে থাকা দাগ যতটা সম্ভব তুলে ফেলুন। ১০ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। ব্যস, পেয়ে যান জীবানু মুক্ত চপিং বোর্ড।

*চাল সিদ্ধ হওয়ার আগে ফুটন্ত জলে ১ চামচ পাতিলেবুর রস মিশিয়ে দিন। এতে ভাত হবে ঝরঝরে।

*ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কয়েক টুকরো পাতিলেবু ফ্রিজের ভিতরে রেখে দিন। দুর্গন্ধ দূর হবে সহজেই।

*আদা বা রসুন কাটার পর হাতে দুর্গন্ধ হয়। এই গন্ধ সহজে যেতে চায় না। তবে এই দুর্গন্ধ সহজেই কাটাতে পারে পাতিলেবু। ১ কাপ জলে একটা গোটা পাতিলেবুর রস মিশিয়ে নিয়ে সেই জল দিয়ে হাত ধুয়ে ফেলুন। ফল পাবেন হাতেনাতে।

*মাইক্রোওয়েভের ভিতরের চটচটে ভাব কাটাতে অত্যন্ত কার্যকর! ২ কাপ জলে ২-৩ চামচ পাতিলেবুর রস মেশিয়ে একটি পাত্রে করে মাইক্রোওয়েভের ভিতরে রেখে ৫ মিনিটের জন্য মাইক্রোওয়েভ চালিয়ে দিন। ৫ মিনিট পর পাত্রটি বের করে নিয়ে মাইক্রোওয়েভের ভিতরের দেওয়াল একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন মাইক্রোওয়েভের ভিতরের চটচটে ভাব আর নেই!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জেনে নিন পাতিলেবুর কয়েকটি আশ্চর্য ব্যবহার

আপডেট টাইম : ০৫:১২:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯