ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রতিদিন কফি পানে যে ৫টি উপকার পাবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ নিয়মিত কফি পান করলে ক্ষতির চেয়ে উপকারই বেশি হয়। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এককাপ কফির জুড়ি নেই। শুধু কী তাই? অফিসে কাজের ফাঁকে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো এছাড়া সারাদিন কাজের শেষে বাড়ি ফেরার পর সবকিছুর মাঝে একটুখানি প্রশান্তি যেন এককাপ কফি।

কেননা শরীরে প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে এই কফি। একটি গবেষণা থেকে জানা যায়, নিয়মিত কফি পান করলে নানা ধরনের রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়।

শক্তি যোগায়

শারীরিক অবসাদ দূর করার জন্য মোক্ষম পানীয় কফি। শরীর মন চাঙ্গা করতে এক কাপ গরম কফির বিকল্প নেই। কফিতে থাকা উপাদানের নাম ক্যাফেইন। ক্যাফেইন শরীরে উদ্যম ও উৎসাহ তৈরি করে। তাই খেলাধুলা কিংবা কঠিন কাজ করার আগে কফি খেলে উপকার পাবেন।

ওজন কমে

ওজন কমাতে নির্ভর করতে পারেন কফির ওপর। কফি ফ্যাট কমাতে সাহায্য করে এবং কর্মক্ষমতা বাড়ায়। সকালে জিম শুরু করার আগে এক কাপ ব্ল্যাক কফি খেলে শরীরের ক্যালরি ক্ষয় হয়। ফলে ওজন কমে।

কর্মক্ষমতা বাড়ে

কফি কর্মক্ষমতা বাড়ায়। ক্যাফেইন রক্তের এপিনেফ্রিন বাড়িয়ে তোলে। ফলে কাজে উদ্যম বেড়ে যায়।

ডায়াবেটিসের ঝুঁকি কমে

কফি ডায়াবেটিসের ঝুঁকি কমায় ২৩ থেকে ৬৭ শতাংশ পর্যন্ত। জটিল এই রোগের ঝুঁকির হাত থেকে বাঁচতে কফি খান নিয়মিত।

হতাশা কমিয়ে প্রশান্তি আনে

মানসিক চাপে বিপর্যস্ত হয়ে পড়েন অনেকেই। কি করবেন বুঝতে পারেন না। তখন এক কাপ কফি মানসিক ও শারীরিক প্রশান্তি এনে দেবে। ফলে চাপের কারণে যেসব রোগ দানা বাঁধে শরীরে সেগুলো প্রতিরোধে সাহায্য করে কফি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রতিদিন কফি পানে যে ৫টি উপকার পাবেন

আপডেট টাইম : ০৩:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯