ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আবরারের নামে হবে পদচারী সেতু: মেয়র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বসুন্ধরার নদ্দায় বাসের চাপায় নিহত ছাত্র আবরার আহমেদ চৌধুরীর নামে ঘটনাস্থলে একটি পদচারী সেতু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর বসুন্ধরায় আবাসিক এলাকার প্রবেশমুখে অবস্থান নেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসসহ (বিইউপি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী। পরে বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন মেয়র। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

এ সময় মেয়রের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া ও বিইউপির উপাচার্য মেজর জেনারেল এমদাদ উল বারী। ওই পদচারী সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে এসেছিলেন তাঁরা।

মেয়র বলেন, আবরারের নামে ফুট ওভার ব্রিজ হবে। এর নামকরণ করা হয়েছে আবরারের নামে। দুই মাসের মধ্যে এই পদচারী সেতুর কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আবরারের বাবাকে অনুরোধ করা হয়েছে, দুই মাস পর তিনি যেন এই সেতুর উদ্বোধন করেন।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে স্টুডেন্ট কাউন্সিল গঠন করার জন্য প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের থেকে শিক্ষক ছাত্রসহ দুই থেকে তিনজনের প্রতিনিধির নাম দিতে বলা হয়েছে। দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে এটা চাওয়া হয়েছে। নিরাপত্তাসহ যেকোনো বিষয় এখানে আলোচনা করা হবে। এর অগ্রগতি সাত দিন পর পর পর্যালোচনা করা হবে।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বসুন্ধরায় যমুনা ফিউচার পার্কের সামনে নর্দ্দা এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন বিইউপির ছাত্র আবরার আহমেদ চৌধুরী। এ ঘটনার পর রাস্তায় নামেন শিক্ষার্থী ও এলাকাবাসী। তাঁরা সেখানে সড়ক অবরোধ করে রাখেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার দাবি করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আট দফা দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—বাসচালকের শাস্তি, নতুন বাসচালকেরা যেন যথাযথ নিয়মে ড্রাইভিং লাইসেন্স পান, গুরুত্বপূর্ণ এলাকায় জেব্রাক্রসিংয়ের ব্যবহার, জেব্রাক্রসিংয়ের সামনে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন, প্রগতি সরণির সামনে পদচারী সেতু স্থাপন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আবরারের নামে হবে পদচারী সেতু: মেয়র

আপডেট টাইম : ১২:৪৯:২১ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯