ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯
  • ৩৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি রেলক্রসিং-এ ট্রেনে কাটা পড়ে তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। আজ বুধবার (২০ মার্চ) সকালে খবর পেয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন,শহরের ইসলামবাগ এলাবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫),মোহাম্মদ পাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি(১৯)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসীর ধারণা, নিহতরা মোটরসাইকেলে চড়ে ভেন্নাবড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে নিহত হয়। তারা এসময় হয়তো শহরের দিকে বাসায় ফিরছিল।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, ওই রেল ক্রসিংটিতে কোনও পাহারাদার ছিল না। এখানে পাহারাদার থাকলে এ ধরনের ঘটনা ঘটতো না।

ওসি মো. মনিরুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ১১টার দিকে গোপালগঞ্জে এসে পৌঁছায়। দুর্ঘটনাস্থলে একটি রেল ক্রসিং রয়েছে। ধারণা করা হচ্ছে এই তিন যুবক মোটরসাইকেলে চড়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েছে। সকালে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

আপডেট টাইম : ১২:১৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০১৯