ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বাসচাপায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর নর্দ্দা এলাকায় বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পর বিক্ষুব্ধ শিক্ষার্থী এ স্থানীয়রা সড়ক অবরোধ করে রেখেছেন। মঙ্গলবার সাড়ে ৭টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আবরার আহমেদ চৌধুরী (২০)। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম আরিফ আহমেদ চৌধুরী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বিইউপির একটি বাস শিক্ষার্থীদের নেওয়ার জন্য যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়েছিল। আবরার বাসে উঠার সময় গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় কুড়িল বিশ্বরোডের নর্দা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় সুপ্রভাত পরিবহনের সব বাস আটক করে রাস্তা বন্ধ করে মিছিল করতে থাকে। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী লোকজনসহ সব বাসযাত্রীরা। তাদেরকে পায়ে হেটে গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে দেখা যায়। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্রদের শান্ত করার চেষ্টা করছে।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, বাসের চালক সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বাসচাপায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট টাইম : ১২:৫২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯