ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার তার বাইপাস সার্জারি করা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একা একা হাঁটতে পারছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার তার বাইপাস সার্জারি করা হবে।

বাংলাদেশ সময় সোমবার বেলা আড়াইটার দিকে আওয়ামী লীগ নেতা জোবায়দুল হক রাসেল তার ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য জানান। তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরকে দেখতে গেছেন।

তিনি আরও লিখেছেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। সোমবার সকালে তিনি কারও সাহায্য ছাড়াই হাঁটতে পেরেছেন। অনেকের সঙ্গে কথাও বলেছেন। আগামী বুধবার ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হবে। এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত ৩ মার্চ ভোরে হৃদরোগে আক্রান্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্রুত তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। এর পরের দিন ৪ মার্চ ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবীপ্রসাদ শেঠি এসে তাকে দ্রুত সিঙ্গাপুর নেয়ার পরামর্শ দেন। ওইদিনই বিকেলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের তিন বিশেষজ্ঞের নিয়ে আসা এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে সম্প্রতি ওবায়দুল কাদেরকে কেবিনে নেয়া হয়।

উল্লেখ্য, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডা. কোহ সিয়াম সুন ফিলিপের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড ওবায়দুল কাদেরের চিকিৎসা দিচ্ছে। সেখানে ওবায়দুল কাদেরের স্ত্রী, ভাই ছাড়াও স্বজন ও দলের নেতারা রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার তার বাইপাস সার্জারি করা হবে

আপডেট টাইম : ০৫:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯