ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাটকো মামলার শুনানিতে হাজির হননি অসুস্থ খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯
  • ৩০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। এজন্য গ্যাটকো দুর্নীতি মামলার শুনানিতে তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। আজ সোমবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে মামলাটির চার্জ শুনানি হওয়ার কথা ছিল।

খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির না করে কাস্টডি পাঠায় কারা কর্তৃপক্ষ। কাস্টডিতে উল্লেখ করা হয়, শারীরিকভাবে খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। সোমবার বেলা ১১টা ৩৭ মিনিটে আদালতের কার্যক্রম শুরু হয়। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য আছে। মামলার প্রধান আসামি খালেদা জিয়া জেলে আছেন। তাকে আদালতে হাজির করা হয়নি। আইনের বিধান মতে সকল আসামির উপস্থিতিতে চার্জ শুনানি করতে হয়। তবে আসামির উপস্থিতি ছাড়া শুনানি করা যায়। যদি তারা করতে চান তাহলে করতে পারেন।

খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, খালেদা জিয়া জেলে। অসুস্থ থাকায় কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করেনি। খালেদা জিয়াকে আদালতে হাজির করতে আপনি (বিচারক) নির্দেশ দেন। অসুস্থ থাকায় তাকে কর্তৃপক্ষ হাজির করতে পারেননি। আর মামলার প্রয়োজনীয় কিছু কাগজ আমরা পাইনি। চার্জ শুনানিতে সকল আসামির উপস্থিত থাকতে হয়, এজন্য আমরা শুনানি পেছানোর আবেদন করছি।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ১৭ এপ্রিল পরবর্তী চার্জ শুনানির তারিখ ধার্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গ্যাটকো মামলার শুনানিতে হাজির হননি অসুস্থ খালেদা

আপডেট টাইম : ০১:৩৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯