ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিচারপতিদের বেতন বাড়লো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫
  • ৫২৩ বার

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের ব্যক্তিদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার মন্ত্রিসভার নিয়মিত ৮১তম বৈঠকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই ব্যক্তিদের বেতন বাড়ানোর নীতিগত ও চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি জানান, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিচারপতি ও এমপিদেরও বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী, রাষ্ট্রপতি পাবেন এক লাখ ২০ হাজার টাকা (বর্তমানে পান ৬১,২০০ টাকা), প্রধানমন্ত্রী পাবেন এক লাখ ১৫ হাজার টাকা (বর্তমানে পান ৬৮,৬০০ টাকা)।

এছাড়া স্পিকারের বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ ১২ হাজার, প্রধান বিচারপতি এক লাখ ১০ হাজার, মন্ত্রী এবং আপিল বিভাগের বিচারপতিরা পাবেন এক লাখ ৫ হাজার, হাইকোর্টের বিচারপতিরা ৯৫ হাজার, প্রতিমন্ত্রী ৯২ হাজার, উপমন্ত্রী ৮৬,৫০০ এবং সংসদ সদস্যরা পাবেন ৫৫ হাজার টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিচারপতিদের বেতন বাড়লো

আপডেট টাইম : ০৯:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫