ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

উত্তর কোরিয়ার ভোটে ছিল না কোনো বিরোধী প্রার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আরেকটা জাতীয় নির্বাচন হয়ে গেল উত্তর কোরিয়ায়, বিজয়ী হয়েছেন কিম জং উন এবং তাঁর দলের লোকেরা। তবে বাইরের কেউ যদি দেশটিতে ভোট দিতে যেত তাহলে খুবই অবাক হত। কারণ ব্যালট পেপারে ভোট শুধু একজনকেই দেওয়া যায়-নেই কোনো বিরোধী প্রার্থী। নাগরিকদের অবশ্য ভোট দেওয়া বাধ্যতামূলক। ফলে নির্বাচনের ফলাফল যা হওয়ার তাই-শতভাগ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কিম ও তাঁর প্রার্থীরা।

ভোটাভুটিতে বিরোধী কোনো প্রার্থী নেই। প্রতি ব্যালটে এক জনকেই ভোট দেওয়া যায়। ফলে বিজয়ী অনেকটা নির্ধারিতই। তিনি দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান। ২০১১ সাল থেকে ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়া তথা গণপ্রজাতন্ত্রী কোরিয়ার শাসনদণ্ড তারই হাতে।

প্রতি পাঁচ বছর অন্তর নিয়ম করে পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচিত হয় ‘সুপ্রিম পিপল’স অ্যাসেম্বলি’ নামে আইনসভা। এটাকে প্রায়ই ‘রাবার স্ট্যাম্প আইনসভা’ হিসেবে আখ্যায়িত করেন বিশ্লেষকরা।

ভোটে জনগণ নিজেদের কোনো প্রতিনিধি বা নেতা নির্বাচন করেন না। কারণ ব্যালট পেপারে শুধু একজন প্রার্থীর নাম। ভোট পড়ার হার সর্বদাই শতভাগের কাছাকাছি। বিশ্লেষকরা বলছেন, এটাও এক ধরনের গণতন্ত্র। তবে কিম স্টাইলের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

উত্তর কোরিয়ার ভোটে ছিল না কোনো বিরোধী প্রার্থী

আপডেট টাইম : ১১:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯