ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের জন্য ১৪০০ কোটি টাকা দিল বিশ্বব্যাংক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯
  • ৫১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মিয়ানমারের রাখাইন থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য ১৬ কোটি ৫০ লাখ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকার অনুদান অনুমোদন করেছে বিশ্বব্যাংক। দুর্যোগ থেকে বাঁচানোর পাশাপাশি মৌলিক চাহিদা মেটাতে রোহিঙ্গাদের পেছনে এ অর্থ ব্যয় করা হবে।

গতকাল শুক্রবার (০৮ মার্চ)  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বোর্ড সভায় এ অনুদান অনুমোদন হয় বলে সংস্থাটির ঢাকা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিশ্বব্যাংক বলছে, এই অর্থের মাধ্যমে রোহিঙ্গাদের জন্য আবাসন অবকাঠামো নির্মাণ করা হবে। এই প্রকল্পটির মাধ্যমে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পাঁচটি উন্নয়ন কাজ করা হবে।

এগুলোর মধ্যে রয়েছে-সড়ক, ফুটপাত, ড্রেন, কালভার্ট এবং সেতু নির্মাণ এবং ক্যাম্পের ভেতরে এবং রাস্তায় রাস্তায় সড়কবাতি স্থাপন। এছাড়াও পাইপ দিয়ে পানি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি বৃষ্টির পানি ধরে রাখা ব্যবস্থা করা এবং পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন করা এই প্রকল্পটির উদ্দেশ্য।

বিশ্বব্যাংকের ঢাকা কার্য়ালয়ের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ড্যানড্যান চেন বলেন, ‘ইমারজেন্সি মাল্টিসেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স’ শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গাদের মৌলিক চাহিদা মেটানো হবে।

তিনি বলেন, ওই এলাকার স্থানীয়দের মধ্যেও অবকাঠামোর অভাব রয়েছে। রোহিঙ্গাদের জন্য গৃহীত এই প্রকল্পে স্থানীয়রাও অনেক উপকৃত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য ১৪০০ কোটি টাকা দিল বিশ্বব্যাংক

আপডেট টাইম : ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯