ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

ভারতের সমস্ত যুদ্ধবিমানকে প্রস্তুত থাকার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কাশ্মীরের পুলওয়ামাতে হামলার জবাবে মঙ্গলবার ভোররাতে পাকিস্তান সীমান্ত লঙ্ঘন করে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাল্টা হামলা পাকিস্তানও চালিয়েছে। এতে করে দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দেশ দুইটির সীমান্ত জুড়ে কড়া নিরাপত্তা জারি করেছে।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। ওই বৈঠকে ভারতের সমস্ত যুদ্ধবিমান প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আজ বুধবার সকালেই ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে একটি পাকিস্তানের বিমান। ভারতীয় বিমানবাহিনীর সতর্কতায় সেটি পালিয়ে যায়। তবে যাওয়ার আগে পুঞ্চ, রাজৌরিসহ কয়েকটি স্থানে বোমা বর্ষণ করে এই পাকিস্তানি বিমান। তবে তাতে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ভারত। এএনআই সংবাদ সূত্রে খবর, পাক যুদ্ধ বিমান F-16-কে নৌসেরা সেক্টরের লামবেইলীতে গুলি করে নামানো হয়।

এই ঘটনার পরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ডেকে পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আলোচনার জন্য ডাকা হয় সব আধাসেনা বাহিনীর ডিজিদের। এরপরেই এখন পর্যন্ত ভারতের ১০টি বিমানবন্দর বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

অন্যদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের বাণিজ্যিক ও সাধারণ বিমান ওঠা-নামা স্থগিত করেছে। বন্দরটি এখন দেশটির বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

ভারতের সমস্ত যুদ্ধবিমানকে প্রস্তুত থাকার নির্দেশ

আপডেট টাইম : ০৫:১৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯