ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের চ্যালেঞ্জ প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে কাজে লাগাতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪০১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা যেসব চ্যালেঞ্জ গ্রহণ করেছি, তা প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে কাজে লাগাতে হবে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে মঙ্গলবার দুপুরে প্রবাসে বসবাসরত প্রকৌশলীদের দুদিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের যেসব প্রবাসী মেধাবী প্রকৌশলী দেশকে আরও সমৃদ্ধ করার চিন্তা করছেন তাদের স্বাগত জানাই। প্রবাসীদের এ উদ্যোগ আমাদের দেশের উন্নয়নকে আরও গতিশীল করবে।

পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইআরডির ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, কনভেনশনের আহ্বায়ক আজাদুল হক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আমাদের চ্যালেঞ্জ প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে কাজে লাগাতে হবে

আপডেট টাইম : ০৪:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯