ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিনহার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৭ এপ্রিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঘুষ চাওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার নতুন করে এ দিন ধার্য করেন।

গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন।

মামলার অভিযোগে তিনি বলেছিলেন-তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার বিরুদ্ধে হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়।

মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ চান এসকে সিনহা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিনহার বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৭ এপ্রিল

আপডেট টাইম : ১২:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯