ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন ৩১ মার্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লায় চৌদ্দগ্রামের আট যাত্রী পুড়িয়ে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর এ আদেশ দেন। এর আগে গত ৪ ফেব্রুয়ারি খালেদার জিয়ার জামিন না মঞ্জুর করে সোমবার চার্জ গঠনের দিন নির্ধারণ করেছিল আদালত।

কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন জানান, সোমবার এ মামলায় চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে আগামী ৩১ মার্চ পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত।

উলেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়।

৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। পরে ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন অধিকতর তদন্ত শেষে খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে চার্জশিট দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠন ৩১ মার্চ

আপডেট টাইম : ০৮:১৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯