ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে জেলার ১৩টি উপজেলায় নৌকার মাঝি যারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভা শেষে রাতে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তৃতীয় ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলাসহ মোট ১২৭টি উপজেলার চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।

কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সাবেক ছাত্রলীগ নেতা সাকাউদ্দিন আহাম্মদ রাজন, করিমগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ, তাড়াইল উপজেলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. আজিজুল হক ভূঞা মোতাহার, ইটনা উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতির ছোট বোন আছিয়া আলম, অষ্টগ্রাম উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, হোসেনপুর উপজেলায় জেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহজাহান পারভেজ, পাকুন্দিয়া উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, কটিয়াদী উপজেলায় কেন্দ্রীয় যুব মহিলা লীগ নেত্রী তানিয়া সুলতানা হ্যাপী, বাজিতপুর উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছারওয়ার আলম, নিকলী উপজেলায় বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, কুলিয়ারচর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ হাসান সারওয়ার মহসিন এবং ভৈরব উপজেলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. সায়েদুল্লাহ মিয়া আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে জেলার ১৩টি উপজেলায় নৌকার মাঝি যারা

আপডেট টাইম : ১১:৪৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯