ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার এক হাজার গোলের টার্গেট রোনালদোর হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ আত্মহত্যায় প্ররোচনার মামলা ফের ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল ইসলামকে জাতিসংঘের ৮১তম অধিবেশন সভাপতির কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল, মুগ্ধ পর্যটকেরা

তিনি হয়তো মন্ত্রী গোছের কেউ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫
  • ৫৯০ বার

রোববার বিকেল ৪টার দিকে রাস্তায় গাড়ি রেখে মন্ত্রী কাকরাইল এলাকা থেকে মৎস্য ভবন হয়ে ফুটপাথ ধরে হেটে মন্ত্রণালয়ে যান পররাষ্ট্র মন্ত্রী সৈয়দ মাহমুদ আলী। অক্টোবরের তপ্ত গরমে টাইসহ নীল স্যুট পরিহিত মাহমুদ আলীকে এ সময় বেশ ক্লান্ত লাগছিল। ভেতরে ভেতরে ঘামে নেয়ে যাচ্ছিলেন তিনি। ঘাম ও ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে মুখে। বার বার রুমাল দিয়ে মুখের ঘাম মুছছিলেন। এভাবেই রাজধানী ঢাকার যানজটের কাছে হার মানলেন মন্ত্রী। যানজট সরাতে হার মানলো তার সরকারি প্রটোকলও।
ফুটপাথ ধরে হেটে গেলেও প্রটেকশনের বাড়াবাড়ি ছিল না। তার সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ছিলেন সিভিল ড্রেসে। হাতে ওয়াকি-টকি না থাকলে পুলিশ সদস্য বলে তাকে মনে হতো না। পররাষ্ট্রমন্ত্রীর প্রটেকশনের এই পুলিশ কর্মকর্তা সামনে কেউ পড়লে কেবল হাত দিয়ে সরিয়ে দিচ্ছিলেন। এই প্রতিবেদককেও দুবার হাত দিয়ে সরিয়ে দেন কিন্তু মুখে কিছু বলেননি। শান্ত ও ধীর পদক্ষেপে পররাষ্ট্রমন্ত্রী সামনে এগিয়ে যাচ্ছিলেন। মাঝে মাঝে কেউ সৈয়দ মাহমুদ আলীর গায়ে ধাক্কা দিচ্ছিলেন। তিনি তাতে ভ্রুক্ষেপ না করে এগিয়ে যাচ্ছিলেন সাধারণ পথচারীর মতো। অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটের কাছে এলে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ইউনিফর্ম পরা কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে তাকে অভ্যর্থনা জানান। ঠিক তখনই ফুটপাথের হাটুরে মানুষ বুঝতে পারেন তিনি হয়তো মন্ত্রী গোছের কেউ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

তিনি হয়তো মন্ত্রী গোছের কেউ

আপডেট টাইম : ১১:৩৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০১৫