ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিষাক্ত মদ পানে ভারতে আবারো ৫০ জনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩০২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতে আবারো বিষাক্ত মদ পানে অন্তত ৫০ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। দেশটির আসাম রাজ্যের গোলাঘাট ও জোরহাট জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। ভুক্তভোগিদের অধিকাংশই চা শ্রমিক বলে রাজ্য প্রশাসন নিশ্চিত করেছে।

আসামের ঘটনায় বিষাক্ত মদ পানে আরো অন্তত ৫০ জন মানুষ অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন আছে। মদগুলো পরীক্ষা করে তাতে বিষাক্ত উপাদান পাওয়া গেছে বলে স্থানীয় পুলিশের মুখপাত্র জুলিয়ে সনোয়াল জানিয়েছেন। ভারতের বিভিন্ন এলাকায় স্বল্প মূল্যে মদ সরবরাহে স্থানীয়ভাবে এই পানীয় উৎপাদন করা হয় যার কোন লাইসেন্সও যেমন নেই তেমনটি নেই মানের নিশ্চয়তাও। এবারো মদগুলোতে যে মিথাইল অ্যালকোহলের প্রমাণ পাওয়া গেছে তা মানুষের শরীরে প্রবেশ করলে আয়ুতে আঘাত করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উৎপাদকসহ আরো ৪ জনকে আটক করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিষাক্ত মদ পানে ভারতে আবারো ৫০ জনের মৃত্যু

আপডেট টাইম : ১২:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯