ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ দেশ ঘুরে ১২ বার বিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ একটা বিয়ের অনুষ্ঠানের খাটনিতেই ক্লান্ত হয়ে পড়েন অনেকে। বিশেষ করে যারা প্রথাগত নিয়মে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করেন। কিন্তু ১২ বার ১২টি দেশে বিয়ে! শুনেছেন কখনও? ক্যালিফোর্নিয়ার এক দম্পতি অন্তত তাই করেছেন। কেঞ্জি ও টেলর তানিগুচি প্রথমবার বিয়ে করেন ক্যালিফোর্নিয়ায়। এরপর তারা বিয়ে করেন ইতালিতে। এরপর থাইল্যান্ড, ইসরাইল, কিউবা, স্পেন ও ইন্দোনেশিয়াতেও বিয়ে করেছেন। কিন্তু কেন?

কেঞ্জিদের দাবি, বিয়ের স্মৃতিকে আরও একটু বেশি রোমাঞ্চকর করতেই তাদের এই সিদ্ধান্ত। ক্যালিফোর্নিয়ায় প্রথম বার বিয়ের সময় টেলর পরেছিলেন ঠাকুরমার ওয়েডিং ড্রেস। এরপর অন্য একটি গাউনও পরেন তিনি। তখনই নাকি তার মনে হয় ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা। বিয়ের গাউনের জন্য ১০০ ডলারের বেশি খরচই করেননি। বরং সারা বিশ্ব ঘুরে বেড়ানোয় টাকা খরচ করতেই চেয়েছিলেন তারা।

টেলর একজন বিমানকর্মী। তাই সহজেই বিমানের টিকিট বুক করতে পারেন তারা। ক্যালিফোর্নিয়ার পর প্রথমে কোথায় বিয়ে করেছেন জানেন? টেলরকে জাপানে প্রথম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কেঞ্জি। তাই সেখানে বিয়ে করেন দ্বিতীয়বার। আগামী ভ্যালেনটাইন্স ডে-তে ১৩ নম্বর বার বিয়ের কথা ভাবছেন তারা।

কেঞ্জি ও টেলর বলেন, আসলে ‘ইউ মে কিস দ্য ব্রাইড’ কথাটা শোনার মুহূর্তটা সবচেয়ে ভালো লাগার মুহূর্ত তাদের জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১২ দেশ ঘুরে ১২ বার বিয়ে

আপডেট টাইম : ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯