ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফা ইজতেমায় আজ আখেরি মোনাজাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাত আজ মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। পরিচালনা করবেন মাওলানা শামীম। মোনাজাতের আগে বাদ ফজর ভারতের হাফেজ ইকবাল হাসিব নায়ের উর্দুতে বয়ান করেন। তাঁর বয়ান বাংলায় তরজমা করেন ওসামা বিন ওয়াসিব।

মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করবেন ভারতের মাওলানা শামীম। আখেরি মোনাজাতে অংশ নিতে ফজরের নামাজের আগে থেকেই মুসল্লিরা টঙ্গীর ইজতেমা ময়দানের দিকে যেতে শুরু করেন। ভোররাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকা বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কেও যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।

ইজতেমাকে কেন্দ্র করে সম্প্রতি কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জোবায়ের এবং দিল্লির মাওলানা সা’দপন্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর ইজতেমার দায়িত্ব নেয় সরকার। ইজতেমা শুরুতে স্থগিত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় বিবদমান দুটি পক্ষকে নিয়ে ঢাকায় সভা করে। ওই সময় সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে দুই পক্ষ বিশ্ব ইজতেমা করতে রাজি হয়।

পরে ধর্ম মন্ত্রণালয় থেকে মাওলানা জোবায়ের পক্ষকে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি এবং সা’দপন্থীদের ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করে দেওয়া হয়। সা’দপন্থীদের আবেদনের প্রেক্ষিতে ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় আখেরি মোনাজাত পরিচালনার সময় নির্ধারণ করে দেওয়া হয়।

গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, আজ সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাতের মধ্য দিয়ে দুই পক্ষের এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফা ইজতেমায় আজ আখেরি মোনাজাত

আপডেট টাইম : ১১:২৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯