ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন সৈয়দ আশরাফের ছোট বোন ডা. লিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:০০ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
  • ৪৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ-১ আসনের পুনঃনির্বাচনে শহীদ সৈয়দ নজরুল ইসলামের কন্যা ও প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র জমাদানকারী তিন প্রার্থীর মধ্যে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই আসনের সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

আজ রবিবার (১০ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের আগে বিকাল পৌনে ৫টার দিকে গণতন্ত্রী পার্টির প্রার্থী এ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর আগে শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহ তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

গত ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডে চিকিৎসাধীন থেকেও বিপুল ভোটের ব্যবধানে কিশোরগঞ্জ সদরের এই আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু শপথ নেয়ার আগেই গত ৩রা জানুয়ারি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আসনটিতে আগামী ২৮শে ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে গত ২২শে জানুয়ারি পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন সৈয়দ আশরাফের ছোট বোন ডা. লিপি

আপডেট টাইম : ১০:৩৬:০০ অপরাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯