ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

কুমিল্লায় বাসে আগুন মামলা খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে নৈশকোচে পেট্রোল বোমা মেরে আটজন পুড়িয়ে হত্যা মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছে আদালত।

আজ সোমবার কুমিল্লার আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারক জেলা ও দায়রা জজ মো.আলী আকবর খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করে চার্জ গঠনের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী এ্যাডভোকেট কাইমুল হক রিংকু। তিনি বলেন, কথিত আটজন হত্যা মামলায় খালেদা জিয়া ন্যায় বিচার পাননি। আমরা জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করবো।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

কুমিল্লায় বাসে আগুন মামলা খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

আপডেট টাইম : ০৪:১২:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ ফেব্রুয়ারী ২০১৯