ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বীকৃতি হিসেবে ৩৩৯ পুলিশ সদস্যকে বিভিন্ন পদক দেওয়া হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:১১ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ৩৩৯ পুলিশ সদস্যকে বিভিন্ন পদক দেওয়া হবে। গত বছরের কাজের মূল্যায়নের ভিত্তিতে এসব পদক দেওয়া হবে।

আজ রোববার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪০ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও মূল্যায়নের ওপর শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০৪ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা এবং ১৪৩ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা দেওয়া হবে।

জঙ্গি ও সন্ত্রাস মোকাবিলায় ডিএমপির গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর মৃত মো. জালাল উদ্দিন ও কনস্টেবল মো. শামীম মিয়াকে মরণোত্তর পদক দেবেন প্রধানমন্ত্রী। পুলিশ সপ্তাহ চলাকালে এসব পদক দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

স্বীকৃতি হিসেবে ৩৩৯ পুলিশ সদস্যকে বিভিন্ন পদক দেওয়া হবে

আপডেট টাইম : ০৫:৫৪:১১ অপরাহ্ন, রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯