ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন স্পিকার ডেপুটি স্পিকারের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। আজ শুক্রবার দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বি মিয়া এমপি।

এরপর চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপির নেতৃত্বে হুইপ মোঃ আতিউর রহমান আতিক এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি, ইকবালুর রহিম এমপি, মাহবুব আরা বেগম গিনি এমপি, সামশুল হক চৌধুরী এমপি এবং আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে  শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপগণ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার মহান স্থপতি, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় জাতীয় চার নেতা, ৩০ লাখ শহীদ আর সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোন, ‘৭৫-এর ১৫ আগস্টের শহীদ, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপগণ ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময়  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন সরদার, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসসহ চিফ হুইপের নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

পরে স্পিকার বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন স্পিকার ডেপুটি স্পিকারের

আপডেট টাইম : ০৬:৪৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯