ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আর্জেন্টিনাকে ম্যারাডোনার চেয়ে বেশি দিয়েছে মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
  • ৩৪৮ বার

মেসি ভক্তদের মাঝে একটি অভিযোগ প্রায়ই শোনা যায়। মেসি ক্লাবের হয়ে যতটুকু নিজেকে বিলিয়ে দেন, দেশের হয়ে ততটা নন। গেল বিশ্বকাপে তার নেতৃত্বে দেশকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেলেও সামন্য কিছু ভুলের কারণে তা হাতছাড়া হয়ে যায় তেভেজ-ডি মারিয়াদের। অনেকে মনে করেন যতক্ষণ না মেসি আর্জেন্টিনাকে একটি বিশ্বকাপ জেতাতে পারছেন, ততক্ষণ পর্যন্ত তাকে পেলে-ম্যারাডোনার মতো গ্রেট ফুটবলার বলা চলে না; তাকে কিংবদন্তিদের কাতারেও আনা চলে না। তবে এ ব্যপারে ভিন্ন কথা বলছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার ও বিশ্বকাপ জয়ী কোচ সিজার লুই মেনোত্তি। কোচ সিজার লুই মেনোত্তির মতে, ‘জাতীয় দলের হয়ে ম্যারাডোনার চেয়ে নিজেকে বেশি বিলিয়ে দিয়েছেন মেসি। শুধু আর্জেন্টিনার খেলোয়াড়রা তাকে যোগ্য সহায়তা দিতে পারছে না বলেই বিশ্বকাপটা জেতা হয়ে উঠছে না তার ।’ ১৯৭৮ সালের প্রথম বিশ্বকাপ জয়ের পর ১৯৮৬ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আর সেই শিরোপা জিতা সম্ভব হয়েছিল ম্যারাডোনার গুণেই। তবে এই ফুটবল বোদ্ধা বলছেন, ‘জাতীয় দলেকে ম্যারাডোনার চেয়ে বেশিই গুণান্বিত করেছেন মেসি। দিয়াগোর (ম্যারডোনা) উন্নতিটা ছিল মূলত নেতৃত্বগুণে; আর মেসির উন্নতি তার চেয়ে বেশি পরিমাণ নির্ভুল, যে ক্লাবে (বার্সেলোনা) সে বেড়ে উঠেছে তার কারণে। তবে মাঠের শেষ ২০ মিটারে কিন্তু দুজনই এক। মেসিই একমাত্র দিয়াগোর মতো গোল করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আর্জেন্টিনাকে ম্যারাডোনার চেয়ে বেশি দিয়েছে মেসি

আপডেট টাইম : ১০:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫