ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দ আশরাফের আসনে মনোনয়নপত্র জমা দিলেন তিন প্রার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের পুনর্নির্বাচনে ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি সহ মোট তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানকারী অন্য দুই প্রার্থী হলেন, জাতীয় পার্টির প্রার্থী জাতীয় মৎস্যজীবী পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাইন বিল্লাহ এবং গণতন্ত্রী পার্টির প্রার্থী গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। তাঁদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বুধবার দুপুরে এবং জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহ বৃহস্পতিবার বিকালে ও গণতন্ত্রী পার্টির প্রার্থী এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন পত্র জমা দেন।

মনোনয়ন পত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম। সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম জানান, ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ। এই সময়ে তিন প্রার্থীর পক্ষ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছিল এবং তিনজনই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তাইন বিল্লাহ ও গণতন্ত্রী পার্টির প্রার্থী এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

গত ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডে চিকিৎসাধীন থেকেও বিপুল ভোটের ব্যবধানে কিশোরগঞ্জ সদরের এই আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু শপথ নেয়ার আগেই গত ৩রা জানুয়ারি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে আসনটিতে আগামী ২৮শে ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে গত ২২শে জানুয়ারি পুনর্নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে ৩রা ফেব্রুয়ারি বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ই ফেব্রুয়ারি। এই পুনর্নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি মনোনয়ন পেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৈয়দ আশরাফের আসনে মনোনয়নপত্র জমা দিলেন তিন প্রার্থী

আপডেট টাইম : ১১:৪৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯