ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ-১ শুন্য আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন পেয়েছেন মুস্তাইন বিল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
  • ৯৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সৈয়দ আশরাফুল আলমের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন আলহাজ মুস্তাইন বিল্লাহ। জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আজ সোমবার তাঁর মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

মুস্তাইন বিল্লাহ জাতীয় মৎস্যজীবী পার্টির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকাস্থ কিশোরগঞ্জ সমিতি এবং বৃহত্তর ময়মনসিংহ সমিতির আজীবন সদস্য তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ৩ জানুয়ারি মারা যাওয়ায় কিশোরগঞ্জ-১ আসনটি শূন্য হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ-১ শুন্য আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন পেয়েছেন মুস্তাইন বিল্লাহ

আপডেট টাইম : ০৫:৫১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯