ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরোয়া উপায়ে টনসিলের মোকাবিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯
  • ৫১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শীতে যে সব অসুখের প্রকোপে প্রায়ই ভুগতে থাকি আমরা, টনসিলে সংক্রমণ তার অন্যতম। জিভের পিছনের প্রান্তে গলার দু’পাশে যে গোলাকার পিণ্ডটি দেখা যায়, তা-ই টনসিল। মূলত মুখ, নাক, গলা থেকে কোনও প্রকার রোগজীবাণু যাতে কোনও ভাবে শরীরে ঢুকতে না পারে, সে দিকেই খেয়াল রাখে টনসিল। ঠান্ডা লাগলে টনসিলে সংক্রমণ হয়ে থাকে। তখন ঢোক গিলতে ও কথা বলতেও অসুবিধা হয়, গলায় ব্যথার কারণে কাশতে গেলেও কষ্ট হয়। টনসিলের ব্যথা কমাতে বাজারচলতি নানা ওষুধ রয়েছে ঠিকই। কিন্তু ঘরোয়া উপায়েও এর মোকাবিলা করা যায়।

নুন-পানি: এক গ্লাস গরম পানি একটু নুন ফেলে তা দিয়ে ভেপার নিলে সহজেই দূর হয় টনসিলের ব্যথা। ভেপার নেওয়ার সময় কান-মাথা জড়িয়ে বসুন। পাখার হাওয়া থেকে দূরে থাকুন। লেবু-মধু: এক গ্লাস উষ্ণ পানিতে গোটা একটা পাতিলেবুর রস, ১ চামচ মধু ও একটু নুন মিশিয়ে খান। টনসিলে ব্যথা হলে দিনের মধ্যে মাঝে মাঝেই এই পানীয় খান।

গ্রিন টি ও মধু:আধ চামচ গ্রিন টিও এক চামচ মধু দিয়ে মিনিট দশেক ফুটিয়ে নিন। দিনে বার তিনেক এই চা খান। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট, এটি জীবাণুর সঙ্গে লড়তে সাহায্য করে। মধুর অ্যান্টিব্যাকটিরিয়াল টনসিলে সংক্রমণ ঠেকায়।

হলুদ ও দুধ:এক কাপ গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে নিন। হলুদ অ্যান্টিইনফ্লেমটরিএবং অ্যান্টিঅক্সিডেন্ট। গলা ব্যথা দূর করতে এর জুড়ি মেলা ভার। তাই হলুদ মেশানো গরম দুধ যেমন সর্দি-কাশি দূর করে, তেমনই টনসিলের ব্যথা দূর করতেও বিশেষ কার্যকর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঘরোয়া উপায়ে টনসিলের মোকাবিলা

আপডেট টাইম : ০৫:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯