ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় যুবলীগ নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
  • ৩৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নেত্রকোনার পূর্বধলায় ওয়ার্ড যুবলীগের সভাপতি মেহেদী হাসান গোলাপকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ। আজ শুক্রবার সকাল ১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে থানার সামনে গিয়ে শেষ হয়। পরে পূর্বধলা থানার সামনে প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা সন্তান কমান্ডের সদস্য সচিব আব্দুল কাদির মেম্বার, সদস্য ফরিদ আহমেদ, সদস্য শহীদ মিয়াসহ অন্যরা। এতে উপজেলার সকল মুক্তিযোদ্ধা সন্তান ও স্থানীয়রা অংশ নেয়। এসময় বক্তারা যুবলীগ সভাপতি মেহেদী হাসান গোলাপের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

মেহেদী হাসান গোলাপ একজন মুক্তিযোদ্ধার সন্তান। সে ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং হুগলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ছিলেন। পুর্বশত্রুতার জের ধরে ২০ জানুয়ারি রাতে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

দ্রুত খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটিই প্রত্যাশা উপজেলাবাসীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় যুবলীগ নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট টাইম : ০৪:৩৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯