ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ-১ আসনে পুর্ননির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন হুমায়ুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ-১ আসনের পুর্ননির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়নের আবেদনপত্র কিনেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রাথমিক প্রার্থী তালিকায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম এবং কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন এই দু’জনকে রাখা হয়েছিল। পরে সৈয়দ আশরাফুল ইসলামকে চূড়ান্ত প্রার্থী করা হয়।

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আগামী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে পুর্ননির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ২৩ জানুয়ারি (বুধবার) থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র বিতরণ করা হচ্ছে।

বুধবার (২৩ জানুয়ারি) মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিনে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক এবং রাষ্ট্রপতিপুত্র রাসেল আহমেদ তুহিন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শুক্রবার (২৫ জানুয়ারি) বিকাল পাঁচটা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ-১ আসনে পুর্ননির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন হুমায়ুন

আপডেট টাইম : ০৪:১৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯