ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৬ জনকে নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, ঢাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯
  • ৩৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৩, ঢাকা। বিভিন্ন গ্রেডে নয়টি পদে সর্বমোট ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম- উচ্চমান সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গাড়িচালক, অফিস সহায়ক, নোটিশ সার্ভার, পরিচ্ছন্নতাকর্মীসহ নিরাপত্তা প্রহরী পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

পদসংখ্যা- নয়টি পদে মোট ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস/ সমমান ডিগ্রিধারীসহ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/ অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা প্রয়োজন, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সব পদে আবেদনের জন্য ১ জানুয়ারি, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন  স্কেল- বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বিভিন্ন (১৩, ১৪, ১৬ ও ২০তম গ্রেড) গ্রেডে বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম- আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://tax3.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করে আছে।

আবেদনের সময়সীমা- অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ২১ জানুয়ারি, ২০১৯ তারিখ সকাল ১০টা থেকে এবং আবেদন ও ফি প্রদানের শেষ সময় আগামী ৪ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র : দৈনিক যুগান্তর

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৪৬ জনকে নিয়োগ দেবে কর কমিশনারের কার্যালয়, ঢাকা

আপডেট টাইম : ১২:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯